কুষ্টিয়ার খোকসায় পুলিশি অভিযানে গ্রেপ্তার ২ মাদক ব্যবসায়ী
কুষ্টিয়ার খোকসায় থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ এরশাদ শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার এক্তারপুর গ্রামের চিনিরুদ্দিনের ছেলে মোঃ এরশাদ শেখ। তার বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে। মামলা নং: খোকসা থানার, এফআইআর নং-১৩, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৪; জি আর নং-১৩৪, তারিখ- ২৬ অক্টোবর, ২০২৪; সময়- ০০.১৫ ঘটিকা, ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
এছাড়া, খোকসা থানা পুলিশ রবিবার বিশেষ অভিযান চালিয়ে একটি সিআর পরোয়ানাভুক্ত আসামী খুশি ওরফে কুদ্দুস (৫০), পিতা- মৃত সামসুদ্দিন শাহা, সাং- খোকসা থানাপাড়া, উপজেলা/থানা- খোকসা, জেলা -কুষ্টিয়া, গ্রেপ্তার করেছে।
এ সময় খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বলেন, “এ জাতীয় অভিযান নিয়মিত পরিচালনা হবে। মাদক এর বিরুদ্ধে কোনো প্রকার আপোষ করা হবে না।”

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি 
























