ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা নিখোঁজ

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীতে পুলিশের ওপর হামলা চালিয়েছে দুষ্কৃতকারীরা। এই ঘটনায় কুমারখালী থানা পুলিশের এক সদস্য আহত হয়েছেন এবং দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছেন।

রবিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। নিখোঁজ পুলিশ কর্মকর্তারা হলেন কুমারখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল ও সদরুল।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “রবিবার রাতের অভিযানে মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য পদ্মার ওপারে চর সাদীপুর এলাকায় ছয়জন পুলিশের একটি টিম যাচ্ছিল। এ সময় দুষ্কৃতকারীরা তাদের নৌকা ডুবিয়ে দেয়। চার পুলিশ সদস্য নদী থেকে উঠে আসতে পারলেও দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।”

তিনি আরও জানান, “হামলায় একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ৪ পাঠ্যবই চূড়ান্ত অনুমোদন পাচ্ছে কাল, যা যা থাকছে

error: Content is protected !!

কুষ্টিয়ার কুমারখালীতে পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা নিখোঁজ

আপডেট টাইম : ০১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :