ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনায় পল্লী চিকিৎসক খুন

-স্বজনদের আহাজারী।

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। এ ঘটনায় অপর একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কুমারখালি উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক উপজেলার চর জগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে। আর আহত ব্যক্তি তার চাচা সাবেক ইউপি সদস্য জাবেদ আলী।

এলাকাবাসী জানান, আব্দুর রাজ্জাকের চাচা সাবেক ইউপি সদস্যর কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি বৃহস্পতিবার সকালে পাওনা ৭শ টাকা চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় জহুরুলসহ তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করলে রাজ্জাক ফলা বিদ্ধ হন এবং তার চাচা জাবেদ গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত জাবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজ্জাক নামের ওষুধ পল্লী চিকিৎসক খুন হয়েছেন। ইতোমধ্যে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় ২৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনায় পল্লী চিকিৎসক খুন

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :