ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ার আমির হামজার বিরুদ্ধে যশোর ও মাগুরায় মানহানির মামলা

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আলোচিত বক্তা আমির হামজার বিরুদ্ধে যশোর ও মাগুরার আদালতে মানহানির অভিযোগে মামলা হয়েছে। গতকাল ২১ জানুয়ারী বুধবার দুপুরে যশোর জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেহেদী হাসান জিল্লু বাদী হয়ে এ মামলা করেন। অন্যদিকে, মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

যশোরে মামলাটি আমলে নিয়ে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. গফুর।

মামলার বিবরণে বাদী উল্লেখ করেন, ২০২৩ সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে অশালীন ও সম্মানহানিকর বক্তব্য দেন। একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ন হয়েছে।

বাদীর দাবি, ওই বক্তব্যের কারণে কোকো ও তার পরিবারকে নিয়ে জনসমক্ষে হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা অত্যন্ত নিন্দনীয় ও আপত্তিকর। গত ১৭ জানুয়ারি বিএনপির যশোরের লালদীঘির পাড়ের পার্টি অফিসে অবস্থানকালে তিনি অনলাইনে ওই বক্তব্যের ভিডিও দেখতে পান। বক্তব্যটি শুনে তিনি গভীরভাবে হতবাক ও মর্মাহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

বাদীর দাবি, এ ধরনের কটূক্তি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে এবং এতে প্রায় ৫০ কোটি টাকার মানহানি হয়েছে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে তিনি বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে আইনজীবী অ্যাডভোকেট এম এ গফুর বলেন, একটি স্বাধীনতাবিরোধী চক্র জিয়া পরিবারের নামে কটূক্তি করছে এবং মানহানিকর বক্তব্য দিয়েছে। আমরা অনতিবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মামলা করেছি। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, অভিযুক্ত আমির হামজা কুষ্টিয়া সদর উপজেলার ডাবিরাভিটা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।

এদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে আলোচিত বক্তা মুফতি আমির হামজার নামে মামলা করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌর সুন্দরীর আদালতে তার বিরুদ্ধে শরিফুল ইসলাম অভিযোগ দিলে মামলাটি আমলে নেন আদালত।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এ বাদী হয়ে মামলাটি দায়ের করেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

অভিযুক্ত মুফতি আমির হামজা কুষ্টিয়া-৩ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী। সম্প্রতি আরাফাত রহমান কোকোকে নিয়ে তার করা একটি বিরূপ মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মিহির জানান, এই মামলায় আর্থিক ক্ষতিপূরণ দাবি না করে শান্তি ও ন্যায়বিচার কামনা করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

কুষ্টিয়ার আমির হামজার বিরুদ্ধে যশোর ও মাগুরায় মানহানির মামলা

আপডেট টাইম : ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :