ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

কুষ্টিয়ার মিরপুরে শিউলী খাতুন (২৮) নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী আলামিনকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।১৫ জানুয়ারি, সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আদালত সূত্র জানায়, আলামিন পরকীয়া সম্পর্কে জড়িয়ে শিউলী খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। পরে স্ত্রী শিউলি খাতুনকে নিয়ে মিরপুর উপজেলার হালসা গ্রামে বাসা ভাড়া করে বসবাস করতে থাকেন। বিয়ের দুই বছর পর ২০২২ সালের ১০ অক্টোবর স্বামীর সাথে মনোমালিন্য হওয়ায় স্ত্রী শিউলি খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়। ঘটনার ১৯ দিন পর নিহতের পিতা আসাদুল হক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) জাফর আহম্মেদ তদন্ত শেষে গত ২০২৩ সালের ১৬ মার্চ অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা দেন।তবে এ মামলার অপর আসামি জানেরা খাতুনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি কাজ করেন যেসব দেশের শিক্ষার্থীরা

error: Content is protected !!

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আপডেট টাইম : ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :