ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সেনা অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ ৩ আটক

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী একটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ ৩ জনকে আটক করেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর ও জগন্নাথপুর এলাকায় একযোগে তিনটি স্থানে এ অভিযান পরিচালিত হয়।

শুক্রবার কুষ্টিয়া সেনাক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ছেলে ছাত্রদল নেতা জারিফ হাসান জেমি, নজরুল করিম বিশ্বাসের ছেলে যুবদল নেতা আশরাফুল আলম সোহাগ এবং মৃত সায়েদ আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে তল্লাশি চালানো হয়।

এ সময় সেনাবাহিনী ৫টি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড গুলি, ৯টি ককটেল এবং ৪টি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযানে আটক করা হয় জারিফ হাসান জেমি (২৪), আশরাফুল আলম সোহাগ (৩৫) ও জাহাঙ্গীর আলম (৫৫)-কে। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

কুষ্টিয়া সেনাক্যাম্পের ক্যাপ্টেন সোহানুর জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত কুষ্টিয়া সেনাবাহিনীর সদস্যরা দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ ৩ জনকে আটক করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

কুষ্টিয়ায় সেনা অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেলসহ ৩ আটক

আপডেট টাইম : ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :