ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ ৩জন আটক

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়ায় সেনাবাহিনী অভিযান চালিয়ে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ লিটন (২৪), মোমিন (৪৫) ও মো. রোমান (২২) নামের তিন যুবককে আটক করেছে । শনিবার (১৫ ফেব্রুয়ারি) শহরতলীর জুগিয়া দর্গাপাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়।

শনিবার রাত ৯ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি আইনের সুশাসন পুননির্মাণের উদ্যোগে দেশব্যাপী কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া দর্গাপাড়া এলাকায় শনিবার ১৫ ফেব্রুয়ারী দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সন্দেহভাজন তিনটি বাড়িতে অভিযান চালিয়ে লিটনের (২৪) রুমের বালিশের নিচ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। এসময় লিটন (২৪) মোমিন (৪৫) ও মো. রোমান (২২) নামের তিন জনকে আটক করে সেনাবাহিনী।

জিজ্ঞাসাবাদের সময় লিটন অস্ত্রটি মোমিনের কাছ থেকে নিয়েছিল বলে জানায়। পরবর্তীতে মোমিনের বাড়িতে অভিযান চালিয়ে চাইনিজ কুড়াল, রামদা, ছুরিসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রসহ আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেহাবুর রহমান বলেন, অভিযানের সময় সেনাবাহিনীর সঙ্গে পুলিশও ছিল। আটকদের থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন

error: Content is protected !!

কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে পিস্তলসহ ৩জন আটক

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :