ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলা হবে: নবাগত ডিসি

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, চাল, ডাল, চিনি, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ জেলায় কোনো সিন্ডিকেট রাখা হবে না।

তিনি বলেন, ডাল-পালা নয়, সিন্ডিকেটের একেবারে শিকড় উপড়ে ফেলে কুষ্টিয়া জেলাকে যে কোনো মূল্যে সিন্ডিকেট মুক্ত করা হবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য প্রশাসনের পক্ষ থেকে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তার সবকিছুই করা হবে।

সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত ডিসি।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতারের সঞ্চালনায় এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনডিসি মহসীন উদ্দীনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুয়েট থেকে পাস করা ২৭তম বিসিএসের কর্মকর্তা তৌফিকুর রহমান এর আগে অর্থ বিভাগের উপ-সচিব হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ আড়াই মাসেরও বেশি সময় জেলা প্রশাসক শূন্য ছিল কুষ্টিয়া। গত ৩ নভেম্বর তৌফিকুর রহমান কুষ্টিয়ার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। এ জেলায় যতদিন কর্মরত আছেন, ততদিন কোনো দুর্নীতি-অনিয়মকেও প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দেন তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: অব্যবস্থাপনায় ক্ষুব্ধ, তদন্তের নির্দেশ

error: Content is protected !!

কুষ্টিয়ায় সিন্ডিকেটের শিকড় উপড়ে ফেলা হবে: নবাগত ডিসি

আপডেট টাইম : ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :