ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৩

কুষ্টিয়ার খোকসায় নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য আবদুর রউফের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়ের করছে উভয় পক্ষ। এসব মামলায় দুই পক্ষের মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এলাকায় বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এবং খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননূর যায়েদ বলেন, দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। উভয়পক্ষের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিআইজির বাসায় অভিযান, মাদক উদ্ধার নিয়ে প্রশ্ন

error: Content is protected !!

কুষ্টিয়ায় সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :