ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত

-অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু আহমেদ।

ইসমাইল হােসন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় চলমান লালন মেলায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেটের হামলায় অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট ও বাংলা এডিশন-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি সাংবাদিক রাজু আহমেদ আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর দেড় টার দিকে লালন মেলার মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু আহমেদ মেলার মাঠে মাদক ব্যবসা ও সেবনের দৃশ্য ধারণ করছিলেন। এসময় একদল মাদক ব্যবসায়ী পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত রাজু আহমেদ বলেন, লালন মেলায় প্রায় ৩০০টি গাজার দোকান বসেছে। প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন হচ্ছে। আমি বিষয়টি গতকাল জেলা প্রশাসকের মিটিংয়ে তুলেছিলাম। আজ সংবাদ সংগ্রহে গেলে মাদক সিন্ডিকেটের সদস্যরা পরিকল্পিতভাবে আমাকে মারধর করেছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের দখলে লালনের মাঠ। সাংবাদিক ও সাধারণ দর্শনার্থীরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বলেন, রাজু সংবাদ সংগ্রহ করছিলেন, তখন মঞ্চের পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী তার ওপর হামলা চালায়। ঘটনাটি ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

তারা আরও জানান, লালন মেলায় শতাধিক গাজার দোকান বসেছে। প্রশাসন চুপ থাকায় মাদক সিন্ডিকেটের দাপট বেড়ে গেছে। সাংবাদিক রাজুর ওপর হামলার দৃষ্টান্তমূলক বিচার চাই।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন বলেন, সাংবাদিকের ওপর হামলা; মুক্ত গণমাধ্যমের ওপর হামলা। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসন যেন দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন,রাজু আহমেদ মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং অবস্থা স্থিতিশীল।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, সাংবাদিকের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

error: Content is protected !!

কুষ্টিয়ায় লালন মেলায় মাদক ব্যবসায়ীদের হামলায় সাংবাদিক আহত

আপডেট টাইম : ০৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :