ইসমাইল হোসেন বাবুঃ কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুরে রাসেলস ভাইপারের কামড়ে কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তারা হলেন: দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৭) কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমাণিক (৫১) কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিষ্কার করছিলেন কামরুজ্জামান। এ সময় একটি রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। পরে তিনি সাপটিকে মেরে ফেলেন এবং চিকিৎসার সুবিধার্থে সাপসহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রায় ৩০ মিনিট পর হাসপাতালে তার মৃত্যু হয়। অন্যদিকে, দৌলতপুরের গবরগাড়ার কালু ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে সাপের কামড়ে আহত হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালে আছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, একজনের রাসেলস ভাইপার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যু সাপের কামড়ে হলেও সেটি রাসেল ভাইপারের কামড় কি না, তা এখনো নিশ্চিত নয়।
ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুরে রাসেলস ভাইপারের কামড়ে কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
তারা হলেন:
দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৭)
কামরুজ্জামানের ভাতিজা সোলাইমান জানান, বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিষ্কার করছিলেন কামরুজ্জামান। এ সময় একটি রাসেলস ভাইপার তাকে কামড় দেয়। পরে তিনি সাপটিকে মেরে ফেলেন এবং চিকিৎসার সুবিধার্থে সাপসহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। প্রায় ৩০ মিনিট পর হাসপাতালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, দৌলতপুরের গবরগাড়ার কালু ভোর ৫টার দিকে বাড়ির পাশে একটি বাগানে আম কুড়াতে গেলে সাপের কামড়ে আহত হন। তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, কৃষিকাজ করার সময় রাসেল ভাইপার সাপের কামড়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালে আছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, একজনের রাসেলস ভাইপার সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অপরজনের মৃত্যু সাপের কামড়ে হলেও সেটি রাসেল ভাইপারের কামড় কি না, তা এখনো নিশ্চিত নয়।