আপডেট টাইম :
০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
১৮৩
বার পঠিত
কুষ্টিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
২৭ অক্টোবর, রবিবার, কুষ্টিয়ার কুমারখালীর হলবাজারে জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়। বেলা সাড়ে ১১ টায় যুবদলের কার্যালয়ের সামনে কেক কাটা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আরও পড়ুনঃ ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচিতি ও মত বিনিময় সভা র্যালির পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলায়ও যুবদলের নেতাকর্মীরা নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
২৭ অক্টোবর, রবিবার, কুষ্টিয়ার কুমারখালীর হলবাজারে জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় যুবদলের কার্যালয়ের সামনে কেক কাটা হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালির পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে কুমারখালী পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলায়ও যুবদলের নেতাকর্মীরা নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।