ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ ডিসেম্বর, সোমবার বিকেল সোয়া ৫টা পর্যন্ত উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাদক ও নিয়মিত মামলার আসামি ধর্মদহ মালিপাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে রিপন আলী (৩৮) ও আদাবাড়িয়া মালিথাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে হ্যাপি (২৫) কে গ্রেফতার হয়।

এতে নেতৃত্ব দেন কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ। এসময় উপস্থিত ছিলেন দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা ও কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি মুরাদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ধর্মদহ গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও চোরাকারবারীরা পালিয়ে যায়।

অভিযানের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা জানান, সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রামসহ বিভিন্ন গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক মামলার আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সব সার বিতরণের দাবি ডিলারের, গুদামে মিলল ১৫০০ বস্তা

error: Content is protected !!

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ২ জন গ্রেফতার

আপডেট টাইম : ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :