ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় মাটি কাটার অপরাধে ৪ জনের কারাদণ্ড

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর তীরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় নদীর তীর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ডিসেম্বর)  দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—খোকসা উপজেলার ওসমানপুর এলাকার ওহাবের ছেলে শাজাহান (৩২), সোলাইমানের ছেলে সোহেল রানা (৩১), বাবু শেখের ছেলে মিজানুর রহমান (৩০) এবং কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকার হযরত আলীর ছেলে আবু বক্কর (৪৩)।
স্থানীয়রা জানান, ২৯ নভেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী আজিজল, মিঠু, মিজান, মামুন, কালাম মেম্বররা গড়াই নদী থেকে ব্যক্তিমালিকানাধীন ও সরকারি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এতে নদীর পাড় ও কৃষি জমি হুমকির মুখে পড়ছে এবং গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে শাজাহান ও আবু বক্করকে ১০ দিনের এবং সোহেল রানা ও মিজানুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আদালত পরিচালনায় সহযোগিতা করেন কুমারখালী থানা পুলিশ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অবশেষে রেলের লাগেজ ভ্যানে যাত্রী বহনের পরিকল্পনা

error: Content is protected !!

কুষ্টিয়ায় মাটি কাটার অপরাধে ৪ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীর তীরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় নদীর তীর থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৪ ডিসেম্বর)  দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—খোকসা উপজেলার ওসমানপুর এলাকার ওহাবের ছেলে শাজাহান (৩২), সোলাইমানের ছেলে সোহেল রানা (৩১), বাবু শেখের ছেলে মিজানুর রহমান (৩০) এবং কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের হাঁসদিয়া এলাকার হযরত আলীর ছেলে আবু বক্কর (৪৩)।
স্থানীয়রা জানান, ২৯ নভেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী আজিজল, মিঠু, মিজান, মামুন, কালাম মেম্বররা গড়াই নদী থেকে ব্যক্তিমালিকানাধীন ও সরকারি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছেন। এতে নদীর পাড় ও কৃষি জমি হুমকির মুখে পড়ছে এবং গ্রামীণ সড়ক ভেঙে পড়ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, গড়াই নদীর তীরে ব্যক্তিমালিকানাধীন জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে শাজাহান ও আবু বক্করকে ১০ দিনের এবং সোহেল রানা ও মিজানুর রহমানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুনঃ গোমস্তাপুরে অবৈধ অনুপ্রবেশ দায়ে ভারতীয় নাগরিক আটক