ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় মাটিকাটা ১০ শ্রমিক কে কারাগারে পাঠিয়েছে পুলিশ

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে ঝটিকা মিছিল করার অভিযোগে ১০ জন মাটিকাটা শ্রমিককে আটক করে ।

–

আজ সোমবার সকালে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (১ জুন) সকালে শহরের পিটিআই রোড থেকে তাদেরকে আটক করা হয়।

–

আটকরা হলেন— সালাম সর্দার, আলতাফ শেখ, সূর্য শেখ, আলম খান, মোতালেব, ফরিদ ব্যাপারী, সাইদুর রহমান, নজিম উদ্দিন মন্ডল ও আব্দুল খালেক।

–

আটকদের স্বজনরা দাবি করছেন, তারা মূলত মাটি কাটার কাজে শহরে এসেছিলেন। বালি সরানোর কাজের কথা বলে ডেকে এনে একটি মিছিলে দাঁড় করিয়ে তাদের ফাঁসানো হয়েছে। কেউই বুঝতে পারেনি তারা একটি রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে।

–

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে ছয় রাস্তার মোড় থেকে কুষ্টিয়া শহর যুবলীগের নেতা সজিবুর রহমান সজিব ১৫–১৭ জন শ্রমিককে বালি সরানোর কথা বলে পিটিআই রোডে ডেকে আনেন।

–

প্রতিজনকে ৬০০ টাকা করে মজুরি দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বলা হয়, সারাদিন কষ্ট করতে হবে না, মাত্র এক মিনিট দাঁড়ালেই পুরো টাকা দেওয়া হবে।

–

সাধারণ ও সহজ-সরল গ্রামীণ শ্রমিকরা কোনো কিছু না বুঝে তাদের কথামতো একটি ব্যানারের পেছনে দাঁড়িয়ে পড়েন। এসময় যুবলীগের কয়েকজন নেতা সেখানে ঝটিকা মিছিল করার চেষ্টা করেন।

–

তবে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে অনেকেই পালিয়ে যায়, কিন্তু ১০ জন শ্রমিক পালাতে না পারায় পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

–

আটককৃতদের মধ্যে ৮ জন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের এবং ২ জন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের বাসিন্দা।

–

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, শ্রমিকদের ভাড়া করে এনে একটি ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল। পুলিশি তৎপরতায় তা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

কুষ্টিয়ায় মাটিকাটা ১০ শ্রমিক কে কারাগারে পাঠিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :