ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন হয়েছে। রোববার (১৬ এপ্রিল) দুপুরে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশ ভারতের অকৃত্রিম বন্ধু। আগামীতে এ সম্পর্ক আরও গভীর হবে। অকৃত্রিম বন্ধুত্বের অংশ হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দুই দেশের মানুষ আত্মত্যাগ করেছেন। এ অঞ্চলের কৃষ্টি-সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। সেজন্য আজকে ১৬ তম ভিসা সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।’

তিনি বলেন, ‘আমি আশা করি এ ভিসা সেন্টার চালুর মাধ্যমে এলাকার মানুষের ভ্রমণ, চিকিৎসাসহ যে কোনও প্রয়োজনে ভারতে যাতায়াতে আরও সহজতর হবে। ভারতের ভিসা প্রক্রিয়া এখন আগের চেয়ে অনেক সহজ। সময়ের সঙ্গে আরও নানা-সুবিধা যোগ হবে। এটি একটি চলমান প্রক্রিয়া।’

ভারতীয় হাই কমিশনার আরও বলেন, ‘পাঁচ থেকে দশ বছর আগের সঙ্গে তুলনা করে দেখলে বুঝতে পারবেন, আমরা কতটুকু উন্নতি করেছি। আশা করি সামনের দিনে ভিসা প্রক্রিয়া আরও ভালো অবস্থায় পৌঁছবে।’

অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, ‘আগে ভারতের ভিসার জন্য এ অঞ্চলের মানুষজনকে যশোর অথবা রাজশাহী যেতে হতো। এ ভিসা সেন্টার চালু হওয়াতে কুষ্টিয়াসহ আশপাশের পাঁচটি জেলার মানুষ সুবিধা পাবে।’

এ সময় অন্যান্যের মধ্যে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার, সেকেন্ড সেক্রেটারি বৈভব গোন্দানে, প্রটোকল অফিসার গনেশ্বর প্রসাদ মিশ্রা, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মো. খাইরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কুষ্টিয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন

আপডেট টাইম : ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :