ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বিষ পানে এক শিশুর মৃত্যু

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার খোকসায় কোমল পানীয় ভেবে বোতলে রাখা তরল বিষ পান করে খাদিজা নামের তিন বছরের এক শিশু মারা গেছে। বুধবার (২১ জানুয়ারী ) দুপুরে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খাদিজা ওই গ্রামের কৃষক বাহাদুর আলী শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার পেঁয়াজ ক্ষেতে ব্যবহারের পর অবশিষ্ট তরল বিষ একটি কোমল পানীয়ের (আরসি) বোতলে ভরে নিজেদের গোয়ালঘরের এক কোণে রেখে দিয়েছিলেন বাবা বাহাদুর আলী। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খেলার ছলে শিশু খাদিজা গোয়ালঘরে গিয়ে ওই বোতলটি পায়। কোমল পানীয় ভেবে সে বিষ পান করে ফেলে এবং কিছুক্ষণ পর বমি করতে করতে ঘর থেকে বেরিয়ে আসে। পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পিতা বাহাদুর আলী বিলাপ করতে করতে বলেন, বাড়তি বিষটুকু ফেলে না দিয়ে বোতলে ভরে গোয়ালঘরে রেখেছিলাম। মেয়েটা যে সেখানে যাবে তা বুঝতে পারিনি। হাসপাতালের পথে শোমসপুর রেলগেট এলাকাতেই আমার কোলের ওপর সে শেষ নিশ্বাস ত্যাগ করে।

খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের বাড়িতে একটু আধটো বিষ থাকে। সেগুলো সাবধানে রাখা হয়। কিন্তু শিশুটি কীভাবে বিষ পেয়ে গেলো। ঘটনাটিকে ভাগ্যের লিখন বলে তিনি মনে করেন।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার জহিদুল ইসলাম জাহিদ জানান, জরুরি বিভাগেই শিশুটি মারা যায়। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে মৃতশিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড়

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিষ পানে এক শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :