ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে বিজিবি’র অভিযানে প্রায় ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়েছে। ৮ মার্চ, শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের সাতমাইল কৃষ্ণপুর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ মাদক উদ্ধার করা হয়।

আজ রবিবার সকাল ১০টায় প্রেস বিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

কুষ্টিয়া সেক্টরের ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাতমাইল কৃষ্ণপুর মসজিদের পার্শ্বের প্রধান সড়কের উপরে মেহেরপুর হতে কুষ্টিয়াগামী শিল্পি পরিবহন (যার রেজিঃ নং ঢাকা মেট্রো-ব-১৫-২০৯৪) বাসে তল্লাশী অভিযান চালায়।

এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৯৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৮ লক্ষ ৯৬ হাজার ১০০ টাকা। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়নের মাদক ষ্টোরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে বিধি মোতাবেক মিরপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, দেওবন্দে ৫ হাজার প্রতিনিধির সম্মেলন

error: Content is protected !!

কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :