ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ছবিঃ প্রতীকী।

মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়া সদর উপ‌জেলার কাঞ্চনপু‌রে এক বৃদ্ধ‌কে হত‌্যার পর মরদেহ মাঠে ফে‌লে রেখে গে‌ছে দুর্বৃত্তরা। নিহত ওই বৃ‌দ্ধের নাম আতিয়ার খাঁ (৬৫)। তিনি উজানগ্রাম ইউনিয়নের শ‌্যামপুর দুর্বাচার গ্রা‌মের ঝড়ু খাঁর ছেলে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকা‌লে সাড়ে দশটার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়া গ্রামের এক‌টি ফস‌লি মাঠে রক্তাক্ত মরদেহটি প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয়রা পু‌লিশ‌কে খবর দেয়। ওই গ্রা‌মেই নানাবা‌ড়ি‌তে দীর্ঘদিন প‌রিবারসহ বসবাস কর‌তেন আতিয়ার।

কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান আনিসুর রহমান ঝন্টু এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে ব‌লেন, সকা‌লে সাড়ে দশটার দিকে মা‌ঠে আতিয়া‌রের রক্তাক্ত মরদেহ প‌ড়ে থাক‌তে দে‌খেন স্থানীয়রা।

তার শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো অস্ত্রের আঘাত র‌য়ে‌ছে। ঘটনাস্থল আতিয়া‌রের বা‌ড়ি থে‌কে আধা মাইল দূরে। ত‌বে কারা এ ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে তা জানা যায়‌নি।

নাম প্রকা‌শ না করা শ‌র্তে স্থানীয় কয়েকজন জানান, বি‌ভিন্ন সম‌য়ে আতিয়ার বিপ্লবী ক‌মিউনিষ্ট, জাসদ গণবাহিনী ও শ্রমজীবী সংগঠ‌নের সঙ্গে জ‌ড়িত ছিলেন।

বিপ্লবী কমিউনিস্ট পা‌র্টির নেতা শুকুর হত‌্যার আসামীও ছি‌লেন তিনি। রা‌তে অজ্ঞাত প‌রিচ‌য়ের ব‌্যক্তিরা ডে‌কে নি‌য়ে তা‌কে হত‌্যা ক‌রে‌ মা‌ঠে লাশ ফে‌লে গে‌ছে বলে জান‌তে পেরেছি।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন

error: Content is protected !!

কুষ্টিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :