ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ার কুমারখালীতে পুকুর থেকে এক নবজাতক (কন্যা) শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খাগড়বাড়িয়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

স্থানীয়দের ভাষ্যমতে, মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে পুকুরে একটি বস্তা দেখতে পান। পরে সেটি উপরে তুলে খুলে দেখলে ভেতরে একটি নবজাতক শিশুর লাশ পাওয়া যায়। শিশুটির ওজন প্রায় দুই কেজি হলেও তার বাবা-মায়ের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে একনজর মরদেহটি দেখতে ভিড় করেন স্থানীয়রা।

এ বিষয়ে পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী বাদল জানান, সড়কের পাশে আজিজুরের একটি বড় পুকুরে কয়েকজন ছেলে হাত দিয়ে মাছ ধরছিল। এ সময় তাদের একজনের হাতে একটি ভারী বস্তা উঠে আসে। প্রথমে তারা ভেবেছিল বস্তায় মাছ রয়েছে। পরে বস্তা খুলে একটি কন্যা নবজাতকের মরদেহ দেখতে পায়। খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে এখন পর্যন্ত শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাতিজাদের হামলায় চাচা নিহত, আহত মৎস্যজীবী দলের নেতা

error: Content is protected !!

কুষ্টিয়ায় বস্তাবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :