ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় বর্ডার গার্ড দেড় ১ কোটি টাকার সিগারেট ও গাঁজা উদ্ধার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় ৯২ হাজার প্যাকেট অবৈধ সিগারেট ও ২৩ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত এসব সিগারেট ও গাঁজার আনুমানিক মূল্য ১ কোটি ২২ লাখ ৫০০ টাকা। বুধবার (২১ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন-৪৭ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটের সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের দুই নং জিপি গেটে বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ৪৫ হাজার প্যাকেট “মনস্টার” সিগারেট এবং ৪৭ হাজার প্যাকেট “সিজার” সিগারেটে উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটের সময় দৌলতপুরের মথুরাপুর মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং একই দিন রাত ১২টা ১০ মিনিটের সময় বকুলতলা মাঠ থেকে ভারতীয় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার ৫০০ টাকা।

বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত কাভার্ড ভ্যানসহ অবৈধ সিগারেট বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করা হয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় গাঁজা ধ্বংসের নিমিত্তে ব্যাটালিয়ন সদরের মাদক স্টোরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।Is

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

কুষ্টিয়ায় বর্ডার গার্ড দেড় ১ কোটি টাকার সিগারেট ও গাঁজা উদ্ধার

আপডেট টাইম : ১১:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :