ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভা

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম হেলালের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুষ্টিয়ার দিশা টাওয়ারে কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল ইহসানুল করিমের। তিনি সত্যবাদী ছিলেন, হাসিমুখে কথা বলতেন। তিনি দায়িত্ব পালনে অবিচল ছিলেন। সাংবাদিক জগতে যুগ যুগ বেঁচে থাকবেন সততা ও আদর্শের কারণে। তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। শেষ জীবন পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেছেন। সাংবাদিকদের তাকে অনুসরণ করা উচিত।

জেলা প্রশাসক এহেতেশাম রেজা বলেন, ইহসানুল করিম সততার দৃষ্টান্ত ছিলেন। তার সততা অনুকরণ করার আহ্বান জানান তিনি।

ইহসানুল করিমের সহধর্মিণী মমতাজ শিরিন করিম বলেন, মানুষকে ভালবাসার অসম্ভব ক্ষমতা ছিল তার। গাড়িচালক, পাড়ার দোকানি সবার ভালবাসা পেয়েছেন তিনি। তিনি অজাতশত্রু ছিলেন। তার সততা নিয়ে আলোচনা শুনে আমরা গর্বিত।

কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

বক্তারা ইহসানুল করিমের জীবনের সাফল্যগাথা তুলে ধরেন, তার আদর্শ ধারণ করার আহ্বান জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি

error: Content is protected !!

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের স্মরণসভা

আপডেট টাইম : ০৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :