ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পেট্রল ঢেলে অন্তঃসত্ত্বাকে পুড়িয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া পৌর এলাকায় পেট্রল ঢেলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার দায়ে রোকনুজ্জামান ওরফে রনির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম দণ্ডপ্রাপ্ত যুবকের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একইসঙ্গে তাকে আরো ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত রনি কুষ্টিয়া পৌরসভার কমলাপুর এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ জুলেখা খাতুন বাড়ির মালিক হামিদা খাতুনের সঙ্গে দোতলায় বসে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেট সংযোগের পাসওয়ার্ড দেওয়া-নেয়াকে কেন্দ্র করে পূর্ব দ্বন্দ্বের জেরে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান পেট্রলের আগুনে জুলেখাকে পুড়িয়ে হত্যা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান স্ত্রী হত্যার অভিযোগ এনে কুষ্টিয়া মডেল থানায় আসামি রোকনুজ্জামান রনির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক জাবিদ হাসান এ মামলার একমাত্র আসামি রোকনুজ্জামানের বিরুদ্ধে একসঙ্গে দুটি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে আদালতে চার্জশিট দাখিল করেন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের সরকারি অ্যাডভোকেট আব্দুল হালিম জানান, এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় আদালত মামলার একমাত্র আসামি রনির মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের ভিসার স্লটগুলো অসাধু এজেন্টরা বেশ আগেই ব্লক করে ফেলে: উপহাইকমিশনার

error: Content is protected !!

কুষ্টিয়ায় পেট্রল ঢেলে অন্তঃসত্ত্বাকে পুড়িয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :