ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমারখালীতে জহুরুল মৃধা (৪৮) নামে এক কৃষক এবং মিরপুরে আব্দুল কুদ্দুস (২৮) নামে অপর এক ট্রলি চালক।

৩০ এপ্রিল, বুধবার দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের পদ্মার চরে বজ্রপাতের ঘটনায় কৃষক জহুরুল মৃধা নিহত হন। তিনি একই গ্রামের চয়েন মৃধার ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক জহুরুল মৃধা পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টি শুরু হলে তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলী হোসেন জানান, পদ্মার চরে কয়েকজন কৃষক কৃষিকাজ করছিলেন। এ সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।

কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার এস. এম. মিকাইল ইসলাম বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকারিভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব, সেটি করা হবে।

অপরদিকে, দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাইবাড়িয়া বিলে ট্রলিতে করে ধান নিয়ে আসার সময় বজ্রপাত হলে ট্রলি চালক আব্দুল কুদ্দুস নিহত হন। তিনি মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজন নিহত

আপডেট টাইম : ১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপােটার :