ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তুচ্ছ ঘটনার জেরে

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা

-ছবিঃ প্রতীকী।

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় এক প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাইয়ের হাতে বড়ভাই খুন হন এবং জেলার দৌলতপুরে মানসিক এক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে ছোট ভাই শহিদুল ইসলাম মসলা বাটা শীল দিয়ে বড়ভাই রাশিদুল ইসলামের মাথায় আঘাত করলে সে মারা যান।

সোমবার (১ মে) সকালে এ ঘটনা ঘটে। নিহত রাশিদুল ইসলাম (২৬) সদর উপজেলার ইবি থানার শান্তিডাঙ্গা গ্রামের খবির উদ্দিন মন্ডলের ছেলে।

নিহতের পরিবার ও স্বজনরা জানান, ছোট ভাই বাড়িতে গোসল করার জন্য টিউবওয়েলের সঙ্গে বৈদ্যুতিক মোটর বসান। রোববার রাতে মোটরটি চুরি হলে এ নিয়ে বড়ভাই রাশিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাটি হয়। পরে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা মসলা বাটা পাটার শীল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর যায়েদ জানান, ‘তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইকে হত্যা করেছে ছোটভাই। এ ঘটনার পর থেকে ছোটভাই শহিদুল ইসলাম পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।’

অপরদিকে, জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে নুর সালাম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধীকে গলা কেটে হত্যা করা হয়েছে। সে একই এলাকার শুকুর মন্ডলের ছেলে।

গত ২৪ এপ্রিল নুর সালামকে গলা কেটে গুরুতর আহতাবস্থায় সোনাইকুন্ডি উত্তরপাড়া জামিয়াতুল মাদ্রাসার পাশের রাস্তায় ফেলে রাখে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে গতকাল রাতে তিনি মারা যান।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নুর সালাম রোববার দিবাগত রাতে মারা গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

তুচ্ছ ঘটনার জেরে

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় প্রতিবন্ধীসহ ২ জনকে হত্যা

আপডেট টাইম : ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :