ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ২১ জুন, শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে শহরের চৌড়হাঁস পশ্চিমপাড়া জিকে ক্যানেলের পাশে এই অভিযান পরিচালিত হয়। দুপুর পর্যন্ত চলা অভিযানে অবৈধভাবে নির্মিত ৩৫টি বসতবাড়ী এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এসময় ভুক্তভোগী ও এলাকাবাসী বাধা দেয়ার চেষ্টা করলে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযানের সময় ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন ঘর হারানো অনেকেই। তারা বলেন, বাপ দাদার আমল থেকে এখানে বসবাস করি। পরিবারের মানুষগুলোকে নিয়ে এখন কোথায় থাকব? কোনো জমি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই।

কুষ্টিয়া জেলা শাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন দখলবাজরা। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। তবুও তারা স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত সমস্ত স্থপনা উচ্ছেদ করা হবে। এরই অংশ হিসেবে আজ চৌড়হাঁস এলাকায় জিকের জায়গায় অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :