ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

গাইন ও প্রামানিক বংশের মধ্যে বিরোধ

কুষ্টিয়ায় পদ্মার চরদখলকে কেন্দ্র করে একজন নিহত আহত ১৩

কুষ্টিয়ার মিরপুরের নওদা খাদেমপুর এলাকায় পদ্মার চর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (৪২) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ১৩জন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়েছেন মৃত কাশেম আলীর ছেলে কুদু সরদার(৪৫) এর অবস্থা আশংকাজনক।

আজ রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম।

বহলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম জানান,নিহত তৌহিদুল ইসলাম নওদা খাদেমপুর এলাকার মৃত মোজাহার আলী সর্দ্দারের ছেলে । দীর্ঘ দিনধরে ঐ এলাকায় সর্দ্দার.প্রামানিক,গাইন ও মালিথা বংশের মধ্যে খুন-খারাপি চলে আসেছে।

আহতরা হলেন,নওদা খাদেমপুর এলাকার আতিয়ার সরদারের ছেলে আলামিন (৩০), রাজু সরদারের ছেলে রুবেল (২৭), চেরু সরদারের ছেলে লিটু ও আজিজ, নাসিরের ছেলে রিজভী ও জুয়েল এবং মৃত মোজাহার সরদারের ছেলে আনিচুর, রুস্তম প্রামানিকের ছেলে এজাবার (৪৫), আতিয়ার সরদারের ছেলে জাহাঙ্গীর (৫০)। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন মৃত কাশেম আলীর ছেলে কুদু সরদার, সাত্তারের ছেলে ইসলাম, কাদেরের ছেলে সাজাহান এবং আফজাল গাইন এর ছেলে টিপু গাইন।

স্থানীয় সুত্রে জানা গেছে, পদ্মা নদীর মাঝে খাদেমপুর এলাকায় দাদাপুর নামক নতুন চর জেগে উঠেছে। এই চরের দল নিয়ে এলাকার কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিলো। স্থানীয় সরদার, গাইন ও প্রামানিক বংশের মধ্যে চরের দখল নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় রোববার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, চরদখলকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় একজন গুলিবিদ্ধ হয়ে নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত তৌহিদুল ইসলামের মরদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। বংশীয়গত ভাবে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে মাগুরায় মহাসড়ক অবরোধ

error: Content is protected !!

গাইন ও প্রামানিক বংশের মধ্যে বিরোধ

কুষ্টিয়ায় পদ্মার চরদখলকে কেন্দ্র করে একজন নিহত আহত ১৩

আপডেট টাইম : ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :