ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

-ছবিঃ প্রতীকী।

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মিরপুর থানা পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নিহত রাকিবুল ইসলাম কনস্টেবল পদে ছিলেন। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। রাকিবুল কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে।

জানা গেছে, রাকিবুল ইসলাম বুধবার সকালে শয়নকক্ষের দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকাল ১০টার দিকে তাকে ডেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি ৷ পরে পরিবারের সদস্যরা দেখেন তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ৷

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কলহের জেরে রকিবুলের স্ত্রী বাবার বাড়িতে রয়েছেন। সেই সঙ্গে আর্থিক ঋণের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি এমন ঘটনা ঘটাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের পরিবারের আর্থিক অবস্থা ভালো না। তার বাবা একটা ব্যবসা করতেন। তার কাছে বিভিন্ন লোকজন টাকা-পয়সা পায়। এ কারণে চাপ দেন তারা ৷ মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যার এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে আদালত অবমাননার অভিযোগ: ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী

error: Content is protected !!

কুষ্টিয়ায় নিজ বাড়ি থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :