ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে আহত করে সাতটি গরু লুট

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে পিকআপ থেকে ৭ গরু লুট কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে পিকআপ থেকে সাতটি গরু লুটে নিয়েছে ডাকাতরা। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, গোপালগঞ্জের মোকসেদপুর থানার পাঁচড়া এলাকার কুদ্দুস শেখের ছেলে জনি শেখ (৩৬) ও হোসেন শেখের ছেলে হৃদয় হোসেন ( ৩৩)।

এ ঘটনায় পিকআপচালক মো. সজিবকে (৩৪) সন্দেহ করছেন গরুর মালিক নাজমুল। সজিব দিনাজপুরের রুস্তমপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত ৫ ডিসেম্বর রাতে একই সড়কের চাপড়া ইউনিয়নের দবিরমোল্লা গেট এলাকা থেকে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে রিপন শেখ নামের এক খামারির পাঁচটি গরু ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তিনি ফরিদপুরের ভাঙা থানাধীন চকিঘাটা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে প্রায় তিন লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আটটি গরু কিনেন। গরুগুলো ভাড়া করা পিকআপে (ঢাকা মেট্রো ন-১২-০২২৫) বাড়িতে ফিরছিলেন। পথে ৪-৫ সশস্ত্র ডাকাত পিকআপের সামনে লোহার রড দিয়ে আঘাত করে তাদের গতিরোধ করে। এরপর ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে জনি ও হৃদয়কে কুপিয়ে আহত করে সাতটি গরু নিয়ে যান।

আরও পড়ুনঃ ফরিদপুরে শিশু হত্যাকারীকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা

থানা চত্বরে নাজমুল বলেন, অনলাইনে গরু দেখে আমরা তিনজন দিনাজপুরে গিয়েছিলাম গরু কিনতে। পছন্দ হওয়ায় তিন লাখ ৭৬ হাজার টাকায় আটটি গরু কিনে ভাড়া পিকআপে ফিরছিলাম। পথে কুমারখালীর মৎস্য হ্যাচারির সামনে গাড়িতে আঘাত করলে চালক গাড়ি থামিয়ে দেন। এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে জনি ও হৃদয়কে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। সেটি দেখে আমি দৌঁড়ে পালিয়ে যাই। পরে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ এসে আমাদের উদ্ধার করলেও ডাকাতরা সাতটি গরু নিয়ে যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

error: Content is protected !!

কুষ্টিয়ায় দুজনকে কুপিয়ে আহত করে সাতটি গরু লুট

আপডেট টাইম : ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :