ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার দৌলতপুরে যুবলীগ ও আওয়ামী লীগ নেতা দুই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার হয়েছেন। এরমধ্যে রয়েছেন উপজেলার পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুল এবং রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস রানা। নাশকতার মামলায় কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশ পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

ইউপি চেয়ারম্যান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার ভোরে কুষ্টিয়া শহরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা বুলবুলকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশ। সে ঢাকা থেকে নিজ বাড়ি ফিরছিলেন। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে তাকে আদালাতে সোপর্দ করা হয়।

অপরদিকে ২০ অক্টোবর রাতে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম কুষ্টিয়া শহরের একটি বাসায় অভিযান চালিয়ে রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বিশ্বাস রানাকে গ্রেপ্তার করে। পরে একইভাবে নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালাতে সোপর্দ করা হয়।

দৌলতপুরে ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান গ্রেপ্তারের বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, এ বিষয়ে আমার জানা নেই এবং তাদের দৌলতপুর থানাতেও সোপর্দ করা হয়নি।

তবে এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, দৌলতপুর রিফায়েতপুর ও পিয়ারপুর ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান আটক হওয়ার খবর আমি অবগত রয়েছি। ২০ অক্টোবর রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস রানা আটকের বিষয়টি ইউনিয়ন পরিষদের সচিব আমাকে লিখিতভাবে জানিয়েছে। তবে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল আটক হওয়ার বিষয়টি লিখিতভাবে না জানালেও আমি অবগত রয়েছি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

error: Content is protected !!

কুষ্টিয়ায় দুই ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :