ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় তরমুজ বেশি দামে বিক্রি করায় জরিমানা আদায়

কুষ্টিয়ায় বেশি দামে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) দুপুরে শহরের ছয় রাস্তা মোড়, এনএস রোডের পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে কেজি দরে বেশি দামে তরমুজ বিক্রি করছিলেন ব্যবসায়ীরা। কেজি প্রতি ২০ টাকাও লাভ করছেন কেউ কেউ। এমন অভিযোগে শহরের ছয়রাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তরমুজ ব্যবসায়ী গড়াই ফল ভান্ডারের মালিক মো. তজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ফলের ক্ষেত্রে কেজিতে ব্যবসায়ীরা ১০ টাকা লাভ করতে পারবেন- এমন বিধান রয়েছে। তবে তরমুজের ক্ষেত্রে রয়েছে বিশেষ নির্দেশনা। কেজিতে তিন থেকে পাঁচ টাকার বেশি লাভ করা যাবে না। আর কেজি বা পিস যেভাবে কিনবে সেভাবেই বিক্রি করতে হবে। অভিযানে কৃষি বিপণন কর্মকর্তা সুজাত খানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কৃষি বিপণন কর্মকর্তা সুজাত খান জানান, বড় বড় ফলের আমদানিকারকরা বলছেন ফলমূল আসছে ইন্ডিয়া থেকে কিন্তু ক্রয় রসিদ নেই। কিন্তু আইন অনুসারে ক্রয় রসিদ থাকা বাধ্যতামূলক। না হলে সেগুলো চোরাচালানের সামিল। এতে সর্বোচ্চ ২ লাখ টাকা বা ২ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ড দেয়া যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় তরমুজ বেশি দামে বিক্রি করায় জরিমানা আদায়

আপডেট টাইম : ০৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :