ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার মিরপুরে ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

.

আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার যোগীপোল এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

.

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) এবং একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

.

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন প্রশান্ত হালদার (৩৫)। তিনি জেলার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে।

.

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগীপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

.

এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাঁদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। এঁদের মধ্যে তুষার, রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়।

.

হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রশান্ত হালদার বলেন, ‘আমার মোটরসাইকেল পেছনে ছিল। ট্রাকের সঙ্গে সামনের মোটরসাইকেলের সংঘর্ষ হলে আমার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। তখন আমিও রাস্তায় ছিটকে পড়ি।’

.

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

.

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) নাসিম রেজা নীলু বলেন, ‘ঘটনা শোনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মোটরসাইকেলটি পুড়ে গেছে।

.

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, জানতে পেরেছি দুজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ড্রাম ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘু ভোটে চোখ বিএনপি-জামায়াতের, কঠোর নিরাপত্তায় উপনির্বাচন

error: Content is protected !!

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

আপডেট টাইম : ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :