ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ট্রেন থেকে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করল বিজিবি

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুরে ও দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

তাতে জানানো হয়, রোববার (১৭ নভেম্বর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়।

এছাড়া আজ সোমবার (১৮ নভেম্বর) মিরপুর রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আরও ১ কেজি ২২০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়। এসব মাদকের বাজার মূল্য ৮০ লাখ টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সোমবার সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস মেইল ট্রেন মিরপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে তাতে অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ কেজি ২২০ গ্রাম কোকেন উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ টাকা।

আরও পড়ুনঃ ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ডলার

এ বিষয়ে মিরপুর থানায় জিডি করা হয়েছে। এর আগে, রোববার রাতে পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৮০ গ্রাম কোকেন উদ্ধার করে বিজিবির টহল দল। যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ টাকা। এ বিষয়ে দৌলতপুর থানায় অপর একটি জিডি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রেন থেকে ৮০ লাখ টাকার কোকেন উদ্ধার করল বিজিবি

আপডেট টাইম : ১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :