ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি প্রতীকী।

কুষ্টিয়া মজমপুর বিআরটিসি কাউন্টারের পেছনে ট্রেনে কাটা পড়ে ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার আনুমানিক রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, যুবকটির নাম রোহান। সে কুষ্টিয়া পুলিশ লাইনের সামনের এলাকার খোদাবক্স এর ছেলে। বিকেল থেকেই সে রেললাইনের ওপর হাঁটাহাঁটি করছিল। এ সময় তার কানে হেডফোন ছিল। তার মাথায় গরম টুপি ছিল। পোড়াদাহ থেকে রাজবাড়ীগামী শাইটেল ট্রেনে কাটা পড়ে রোহানের মৃত্যু হয়েছে বলে জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, রোহান ইসলামিয়া কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র। সে আমিন ফার্মেসীর সেলসম্যানের কাজ করতো। কয়েক দিন ধরে সে অসুস্থ ছিল।

পোড়াদাহ রেলওয়ে পুলিশের ওসি ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কেটে এক যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে এএসআই নার্গিস ঘটনা স্থলে আছে । নার্গিস বিষয়টি দেখে আইনানুগ ব্যবস্থা নিবে।

এ বিষয়ে এএসআই নার্গিসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। তিনি আরো জানান পোরাদাহ থেকে রাজবাড়ীগামী ট্রেনে কাটা পড়ে রোহান নামের যুবকটির মৃত্যু হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :