ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ট্রাকচালকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে গাড়ি থামিয়ে ৫টি গরু ছিনতাই

ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপাের্টার

কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন,নওগাঁ জেলার ধামইরহাট থানার চানকুড়ি এলাকার গরু ব্যবসায়ী আবদুর রহিম (৫৬), তাঁর ছেলে রেজওয়ান (২৪), এবং পিকআপ চালক মুকুল হোসেন (৪০)।

হাইওয়ে পুলিশ বলছে, এ বিষয়ে তাঁদের কিছু জানা নেই। জানতে চাইলে চৌড়হাস হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস আজ রোববার দুপুরে বলেন, এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।’ তিনি দাবি করেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কে তাঁদের টহল দল সক্রিয় ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহিম ও রেজওয়ান জয়পুরহাট থেকে কিছু গরু বিক্রি করে যশোরে মালিকের বাড়িতে সেগুলো পৌঁছে দিতে রওনা হন। রাত সাড়ে ১০টার দিকে শান্তিডাঙ্গা এলাকায় পিকআপ চালকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে গাড়ি থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় আটজনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাঁদের আঘাত করে এবং অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপ থেকে পাঁচটি গরু তাদের ট্রাকে তুলে নেয়। গরুগুলোর মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

আহত রেজওয়ান বলেন, ডাকাতদের মারধরে আমরা আহত অবস্থায় সড়কের পাশে পড়ে ছিলাম। খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

আরও পড়ুনঃ নোয়াখালী সুবর্ণচরে ২৮টি মোবাইল ট্যাবসহ আনসার সদস্য গ্রেফতার

জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক শেখ ওবাইদুল্লাহ বলেন, মহাসড়কে পাঁচটি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে ‘আঁতাত’ নিয়ে প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চ্যালেঞ্জ

error: Content is protected !!

কুষ্টিয়ায় ট্রাকচালকের চোখে মরিচগুঁড়া ছিটিয়ে গাড়ি থামিয়ে ৫টি গরু ছিনতাই

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :