ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জামাতের ইজতেমা মাঠে দ্বিতীয় দিনে হাজার হাজার মুসল্লি

কুষ্টিয়া শহরে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমার আজ দ্বিতীয় দিন। বৃহস্পতিবার ভোরে ফজর নামাজের পর থেকে কার্যক্রম শুরু হয়েছে। আগামী শনিবার জোহর নামাজের আগে এই ইজতেমার সমাপ্তি ঘটবে।

জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি ইজতেমাস্থলে যোগ দিয়েছেন। কুষ্টিয়া শহরের হাউজিং ই-ব্লকে বিশাল তাঁবু টানিয়ে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। মাসখানেক আগে থেকেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইজতেমারি মাঠের প্রস্তুতির দায়িত্বে থাকা হাজি রফিকুল ইসলাম জানান, মাঠের চারপাশে ড্রেনেজ ব্যবস্থা থাকায় প্রস্তুতির কাজ সহজ হয়েছে। এক মাস আগে থেকে দ্বীনি ভাইয়েরা স্বেচ্ছাশ্রম দিয়ে কাজ করছেন। ১২ স্থানে বোরিং করে পানির পাম্প বসানো হয়েছে, এবং বিদ্যুৎ বিভাগের সাহায্যে বিদ্যুৎ-সংযোগ নেওয়া হয়েছে। মাঠের চারপাশে নিজস্ব পানি সরবরাহ ব্যবস্থা এবং কয়েক শ পায়খানা ও প্রস্রাবখানা তৈরি করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকার ইজতেমার প্রস্তুতি হিসেবে এই আয়োজন করা হয়েছে। জেলার ৬টি উপজেলার তাবলিগের সাথি ভাইয়েরা এতে অংশ নিচ্ছেন। ইতিমধ্যে জেলায় ১০০ দেশি ও বিদেশি জামাত মানুষের মাঝে দ্বীনের কাজ করছে। এই ইজতেমা থেকে কমপক্ষে ১০০ জামাত নগদে চিল্লায় বের হবে। প্রতিদিন আমবয়ান, ৬ ওসুল নিয়ে আলোচনা এবং চিল্লায় যাওয়ার বিষয়ে নাম লেখানোসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা থেকে আগত তাবলিগ জামাতের মুরব্বিরা কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন। আগামী শনিবার জোহর নামাজের আগে এই জেলা ইজতেমার সমাপ্তি হবে। মুসল্লিদের নিরাপত্তা রক্ষায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন অনেকেই এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

ইজতেমা প্রাঙ্গণে ২০০টিরও বেশি শৌচাগার, ৩৫০টিরও বেশি প্রস্রাবখানা, গোসলখানা এবং অজুখানা স্থাপন করা হয়েছে। কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানান, সার্বিক নিরাপত্তার জন্য কয়েক স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া, মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগের অস্থায়ী ক্যাম্পও বসানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমকে সঠিকভাবে কাজ করতে হবে : জামায়াত আমির

error: Content is protected !!

কুষ্টিয়ায় জামাতের ইজতেমা মাঠে দ্বিতীয় দিনে হাজার হাজার মুসল্লি

আপডেট টাইম : ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :