ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

-প্রতীকী ছবি।

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার খোকসায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোহাম্মদ আলী (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার রাত ৯টার দিকে উপজেলার বরইচারা ইউনিয়নের সাতপাকিয়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

এ সময় নিহতের ছেলে তরিকুল ইসলামও প্রতিপক্ষের হামলায় আহত হন। নিহত বৃদ্ধ একই গ্রামের মৃত আকমত প্রামাণিকের ছেলে।

মৃত্যুর খবর নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসেন ইমাম বলেন, মোহাম্মদ আলী নামে আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনরা জানান, জমি নিয়ে প্রতিবেশী সোনাই শেখের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার রাতে সোনাই শেখের নেতৃত্বে কয়েকজন লোক মোহাম্মদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুই ব্রিটিশ এমপিকে ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, পশ্চিম তীরে প্রবেশে বাধা

error: Content is protected !!

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

আপডেট টাইম : ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :