ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ খুন

কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষের হাতে দাউদ কবিরাজ (৭১) নামের এক বৃদ্ধকে মারপিট করে হত্যা করা হয়েছে। একজনের অবস্থা খুবই খারাপ। তাকে ঢাকার হাসপাতালে নিয়ে গেছে।

জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বুধবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনা কে কেন্দ্র করে ৪-৫ জন আহত হয়েছে।

এই বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম।

নিহত দাউদ কবিরাজ মিরপুর উপজেলার নওদা শিমুলিয়া গ্রামের মৃত ভিকু কবিরাজের ছেলে বলে জানা যায়।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত দাউদ কবিরাজের ভাই এনামুল কবিরাজের সঙ্গে একই এলাকার ওহিদ কবিরাজের জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে আজ বুধবার সকাল ৭টার দিকে ওহাব গ্রুপের সঙ্গে এনামুল গ্রুপের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারধর শুরু হয়। এ সময় দাউদকে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে ওহাব ও তার লোকজন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক  বিকেলে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, ওহাব ও এনামুল একই বংশের মানুষ। একে অপরের চাচাতো ভাই। জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে এনামুল গ্রুপের সঙ্গে ওহাব গ্রুপের মারামারি হয়েছে। এ সময় এলোপাথাড়ি মারপিট করে দাউদকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহতের ছেলে আশরাফুল ইসলাম বলেন, জমিজমা ও চলাচলের পথ নিয়ে আমার চাচা এনামুলের সঙ্গে প্রতিবেশী ওহাবের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মারামারি হয়। এ সময় আমার আব্বাকে প্রতিপক্ষের লোকজন মারপিট করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ হত্যার ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিষেধাজ্ঞার মধ্যেও ধরা হচ্ছে ইলিশ, সরকারি সহায়তা পাননি কোনো জেলে

error: Content is protected !!

কুষ্টিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে বৃদ্ধ খুন

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :