ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা

ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া প্রতিনিধি

অস্থির কুষ্টিয়ার চালের বাজার। গেল দুই সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ২-৪ টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী এবং মিল মালিকরা বলছেন, চালের আমদানি বন্ধ। আবার বোরো ধানের মৌসুমও প্রায় শেষ। অন্যদিকে বাজারে ধানের দামও বেশি। তা ছাড়া সরকার তেল, গ্যাস, বিদ্যুতের দাম বাড়ানোর কারণে উৎপাদন খরচ বেড়ে গেছে। সেই সঙ্গে পরিবহন খরচও বেড়েছে, যে কারণে বাড়ছে চালের দাম।

বাজারের খুচরা ব্যবসায়ীরাও মিল মালিকদের মতো প্রায় একই সুরে কথা বলছেন। তাদের দাবি, মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছেন। গত বছরে এই সময়ে ভারত থেকে চাল আমদানি করা হয়। কিন্তু এ বছর আমদানি বন্ধ। জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে গাড়ি ভাড়া। বিদ্যুৎ খরচও এখন বেশি। এসব কারণ সামনে রেখে মিল মালিকরা চালের দাম বাড়াচ্ছেন।

এ অবস্থায় সরকার আগামী ১৪ নভেম্বর থেকে সারাদেশে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে আমন চাল সংগ্রহ অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। এ বছর দাম নির্ধারণ করা হয়েছে ধান ৩৫ টাকা কেজি। আগের বছরের তুলনায় এ বছর ধানের দাম এক টাকা বাড়িয়েছে সরকার। আগের বছর ছিল ৩৪ টাকা। অন্যদিকে আগের বছর চালের দাম নির্ধারণ করা হয়েছিল ৫০ টাকা কেজি। এ বছর আগের বছরের চেয়ে কেজিপ্রতি এক টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৪৯ টাকা।

ক্রেতাদের আশা দুই সপ্তাহের মধ্যে বাজারে আমন ধান ওঠা শুরু হলে হয়তো চালের দাম কমতে পারে। তবে মিল মালিক এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে খোঁজখবর নিয়ে যে তথ্য মিলেছে তাতে আমন মৌসুম শুরু হলেও কুষ্টিয়াসহ দেশের চালের বাজারে স্বস্তি মেলার আশা একেবারেই ক্ষীণ। তবে দাম না কমলেও স্থিতিশীল বা বর্তমানে যে দামে চাল বিক্রি হচ্ছে সেই দাম অপরিবর্তিত থাকতে পারে।

সরেজমিনে কুষ্টিয়ার পৌর বাজার এবং বড় বাজার ঘুরে দেখা গেছে, গেল দুই সপ্তাহের ব্যবধানে বাজারে সব ধরনের চাল প্রতি কেজি ২-৩ টাকা বৃদ্ধি পেয়েছে।

মোটা আঠাশ চাল আগে যেখানে প্রকারভেদে ৪৬-৪৮ টাকা কেজি ছিল। এখন সেখানে বিক্রি হচ্ছে ৪৮-৫২ টাকা কেজি। কাজললতা সাধারণ চাল ৬৪ টাকা থেকে বেড়ে ৬৬ টাকা, কাজললতা সুপার ৬৬ টাকার পরিবর্তে ৬৮ টাকা। এ ছাড়া পাইজাম চাল পূর্বের ৪৮ টাকার জায়গায় এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা।

এ ছাড়া অন্যান্য চাল কেজিপ্রতি অন্তত ২ থেকে ৩ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে নাজিরশাইল চাল ৯৪ টাকা, সুপার মিনিকেট ৭২ টাকা, সাধারণ মিনিকেট ৬৬ টাকা এবং পোলাও চাল ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কুষ্টিয়ার বাজারে বর্তমানে মোটা হীরা ধান ৮৭০ টাকা মণ, স্বর্ণা (মামুন) ধান ১১০০ টাকা, বিনা-সেভেন ধান ১২৫০ টাকা, ধানি গোল্ড ১২০০, জিরা মিনিকেট ধান ১৭৫০ টাকা, রড মিনিকেট ধান ১৫০০ টাকা, আঠাশ ধান ১২৫০-১৩০০ টাকা, কাজললতা ১৪৫০ টাকা এবং বাসমতি ধান ১৪৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

ওদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম বিশেষ করে মিনিকেট চালের জন্য প্রসিদ্ধ কুষ্টিয়ার খাজানগর-কবুরহাট চালের মোকামে মিলগেটে ২৫ কেজির জিরা মিনিকেট চাল ১৬৭৫-১৭০০ টাকা, রড মিনিকেট চাল ১৫০০ টাকা এবং আঠাশ চাল ১২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

আমন মৌসুম শুরু হলে বাজারে চালের দাম কমার সম্ভাবনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, বাজারে আমন ধান উঠলেও চালের বাজারে দামের কোনো প্রভাব পড়বে না। এতে চালের বাজারে দাম কমা বা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তার মতে বাজার স্থিতিশীল থাকবে।

কুষ্টিয়াসহ সারাদেশেই এ বছর আমনের ফলন ভালো হয়েছে দাবি করে জয়নাল আবেদীন বলেন, সরকার কৃষকদের কাছ থেকে আমন ধান সংগ্রহ করলে একজন কৃষক অন্তত বাজারের চেয়ে কেজিতে চার টাকা লাভবান হবেন। যে কারণে চলতি আমন মৌসুমে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হলে বিগত বছরের মতো এ বছরও অভিযান শতভাগ সফল হবে।

কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান জানান, গত বছর জেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৯৬৯ মেট্রিক টন। এবং ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৩০৮১৯ মেট্রিক টন। তবে সরকারিভাবে চলতি বছর এখনো আমন ধান এবং চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি।

তবে কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় গত বছর ধান এবং চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল হয়েছিল।

কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শওকত হোসেন ভূঁইয়া জানান, গত বছর কুষ্টিয়া জেলায় আমন ধান উৎপাদন হয়েছিল ৪,৮৫,৫০৩ মে. টন। চলতি বছরও আমন ধান উৎপাদনের একই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর গত বছর জেলায় বোরো ধান উৎপাদন হয় ২,৩৭,৯১০ মে. টন।

তিনি আরও জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর কুষ্টিয়াসহ সারাদেশেই আমন ধানের ভালো ফলন হয়েছে। জেলায় এ বছর আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার আশা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

error: Content is protected !!

কুষ্টিয়ায় চালের দাম কেজিতে বেড়েছে দুই থেকে চার টাকা

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
সময়ের প্রত্যাশা ডেস্ক : :