ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে নুজদার শেখ (৭২) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

–

২৯ এপ্রিল দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলংগী বাগানপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা ও তিন সন্তানের জনক। তিনি পেশায় মুদি দোকানী। ঘটনার শিকার ওই শিশু এবং অভিযুক্ত বৃদ্ধ সম্পর্কে প্রতিবেশী দাদা – নাতিন বলে জানিয়েছেন স্বজনরা। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

–

পুলিশ ও স্বজনদের সুত্রে জানা গেছে, ঘটনার শিকার ওই শিশু এলংগী আশ্চয্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। সে মঙ্গলবার দুপুরে প্রতিবেশী নুজদার শেখের দোকানে আইসক্রীম কিনতে যায়। সে সময় নুজদার চকলেটের লোভ দেখিয়ে শিশুটিকে দোকানের ভিতরে ডেকে নিয়ে যায় এবং তার কোলের ওপর বসিয়ে হাত দিয়ে যৌন নিপীড়ন করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার মা – বাবার কাছে বিষয়টি খুলে বলে।

–

আরো জানা গেছে, বিষয়টি প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্বজনরা। কিন্তু পরে বিষয়টি জানাজানি হলে রাতে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিশুর মা। আর কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামিকে রাতেই গ্রেপ্তার করে।

–

এ বিষয়ে শিশুটির বাবা বলেন, দুপুরে সাত টাকা নিয়ে নুজদারের দোকানে আইসক্রীম কিনতে গিয়েছিল মেয়ে। দোকানে যাওয়ার প্রায় আধাঁ ঘণ্টা পরে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। কাঁদার কারণ জানতে চাইলে মেয়ে জানায় দোকানদার হাতে চকলেট দিয়ে দোকানের ভিতর নিয়ে খারাপ কিছু করেছে।

–

তার ভাষ্য, উপযুক্ত বিচারের আশায় থানায় মামলা করা হয়েছে। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. সোলায়মান শেখ বলেন, চকলেটের লোভ দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতার করে বুধবার আদালতের মাধ্যমে কারাগাওে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপােটার :