ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া সদর উপজেলায় এক বিএনপি নেতার বাড়ির ফটক ধাক্কাধাক্কি ও কয়েকটি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় ফটক না খোলায় তারা ওই বিএনপি নেতাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে।
.

গতকাল বৃহস্পতিবার দিবাগত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপি নেতার নাম শামীম টোকেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

.

জানা গেছে, শামীম টোকেন উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সার্চ কমিটির সদস্য। তিনি বীর মুক্তিযোদ্ধা মৃত এ কে এম ফজলুল হকের ছেলে।

.

শামীম টোকেন সাংবাদিকদের বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা বাড়িতে এসে গেটে ধাক্কা দিয়ে খুলতে বলে। আমি গেট না খুললে তারা বেশ কয়েকটি গুলি ছোড়ে। তারা বকাবকি করে কিছুক্ষণ পর দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।’

.

বিএনপির এই নেতা আরও বলেন, ‘বিএনপি করার কারণে এর আগে চারবার আমার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আমি চরমভাবে নির্যাতিত। এই ঘটনায় কয়েকজনকে সন্দেহ করছি। পুলিশকে সে তথ্য দিয়েছি। তারা বিষয়টি নিয়ে কাজ করছে।’

.

টোকেনের বোন দৌলতআরা ফেরদৌস লাকী বলেন, ‘রাত ১টা ৪৫ মিনিটের ঘটনার শুরু। আমি ও আমার মেয়ে জেগে ছিলাম। ঢাকায় ছেলের সঙ্গে মোবাইলে কথা শেষ করে বিছানায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় গুলির শব্দ শুনতে পাই। চারদিক থেকে তারা আমাদের বাড়ি ঘিরে নিয়েছিল। কাল ওরা আমার ভাইকে মেরেও ফেলতে পারত। আমিও ঢাকায় থাকি। ভাই পরিবার নিয়ে গ্রামেই থাকেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’

.

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, গুলির ঘটনায় দল থেকেও খোঁজখবর নেওয়া হচ্ছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে হবে।

.

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিএনপি নেতা টোকেনের বাড়িতে দুর্বৃত্তরা পাঁচটি গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়। দেশের পরিবর্তিত পরিস্থিতির পর ওই এলাকায় বিভিন্ন পক্ষের মধ্যে রাজনৈতিকভাবে জটিলতা রয়েছে। সবকিছু মাথায় রেখে তদন্ত চলছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

আপডেট টাইম : ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :