ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষা শেষে গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) বি‌কেলে হাটশ হরিপুর ইউনিয়‌নের হ‌রিপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই এলাকার সাইফুল ইসলা‌মের ছে‌লে অপূর্ব ইফতি তাইফ (১৮) ও শহরের থানাপাড়া এলাকার নুরুল ইসলা‌মের ছে‌লে সাকিবুল ইসলাম (১৯)। তাঁরা দুইজ‌নেই চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত‌্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,তাইফ দি ওল্ড কু‌ষ্টিয়া হাই স্কুল এবং শাকিবুল কু‌ষ্টিয়া জিলা স্কুলের বিজ্ঞান বিভাগ থে‌কে চল‌তি বছ‌রে এসএস‌সি পরীক্ষায় অংশ নি‌য়ে‌ছিল। আজ (বুধবার) ছিল শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ ক‌রে তাঁরা দুই বন্ধু গড়াই নদীতে গোসলে না‌মে। এসময় নদী‌তে ডুব দি‌লে তাইফ মাথা উঁচু ক‌রে উঠতে পার‌লেও শাকিবুল ত‌লি‌য়ে যায়। এক পর্যা‌য়ে তাইফও ত‌লি‌য়ে যায়। বিষয়‌টি স্থানীয়রা টের পে‌লে তাঁদের দুইজন‌কে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁ‌দের মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হাসান জানান,বিকেল সাড়ে চারটার পর দুই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সীমান্তে থামছেই না চোরাচালানী কারবার প্রতিরোধে বিজিবি’র কড়া নিরাপত্তা

error: Content is protected !!

কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসলে নেমে দুই বন্ধুর মৃত্যু

আপডেট টাইম : ২৪ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :