ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় কম্বল মোড়ানো তরুণীর মরদেহ উদ্ধার

কুষ্টিয়া পৌরশহরে রেখা খাতুন (১৮) নামে এক কলেজছাত্রীর কম্বলে মোড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের হাউজিং সি ব্লক ওয়াবদার পুরোনো গেটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রেখা (১৮) কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাখই গ্রামের আব্দুর রহিমের মেয়ে। রেখা খাতুন কুমারখালী ডিগ্রি কলজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

জানা যায়, বুধবার সন্ধ্যা পৌনে ৫টার দিকে রশিতে বাঁধা কম্বল দেখতে পান স্থানীয়রা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্বজনরা জানান, ২০ দিন আগে খুলনার ছেলে প্রেমিক হাফিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় রেখা খাতুনের। রেখার স্বামী হাফিজুর রহমান বর্তমানে মাগুরায় পপুলার কোম্পানিতে কর্মরত আছেন।

রেখা খাতুনের দুলাভাই বিএডিসি মসজিদের মোয়াজ্জেম মো. সোলাইমান বলেন, শ্যালিকা বুধবার সকাল ৯টার দিকে কলজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় সেজ ভায়রা জামির কল দিয়ে শ্যালিকার খোঁজ নেয়। এরপর মসজিদে নামাজ পড়াতে গেলে মুসল্লিদের মুখে শুনি একটি মরদেহ পাওয়া গেছে। হাসপাতাল মর্গে গিয়ে মরদেহ দেখে শ্যালিকাকে শনাক্ত করি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা বলেন, আমরা হাউজিং সি ব্লক থেকে রেখা খাতুন নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিক ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যার পর ফেলা রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

error: Content is protected !!

কুষ্টিয়ায় কম্বল মোড়ানো তরুণীর মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :