ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

ইসমাইল হােসেন বাবুঃ

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ভাঙচুর বন্ধের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতি।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে ইটভাটা মালিক ও শ্রমিকরা জড়ো হয়ে এ কর্মসূচি পালন করে।

পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলসহকারে সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা কার্যালয় চত্বর। একপর্যায়ে প্রশাসনের কাছে ভাটা মালিকদের পক্ষে থেকে স্মারকলিপি দেওয়া হয় এবং অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম তা গ্রহণ করে।

সেখানে থেকে বেরিয়ে একই দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে ভাটা মালিক ও শ্রমিকরা।

এদিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করায় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি তুলে নেন তারা।

কর্মসূচিতে কুষ্টিয়া জেলা ইটপ্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন আলীসহ মালিক সমিতির নেতারা, ইটভাটায় কর্মরত নারী-পুরুষ শ্রমিকরা অংশ নেয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

কুষ্টিয়ায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :