আপডেট টাইম :
০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩
২১৫
বার পঠিত
কুষ্টিয়ায় আগলা ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত
কুষ্টিয়ার ভেড়ামারায় বারোমাইল-ভেড়ামারা সড়কের ব্র্যাক অফিসের সামনে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাটারি চালিত আগলা ভ্যান এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাসুদ (১৬) নামের একজন ঘটনাস্থলে নিহত হন। অপর একজন আহত হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহত মাসুমকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ বারোমাইল আনাসপাড়া গ্রামের দুলাল মালিথার পুত্র ও বারোমাইল দাখিল মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় জেবা (১৫) পিতা জেকের আলী, গ্রাম বারোমাইল নামের নামে এক ভ্যান যাত্রী আহত হয়। আরও পড়ুনঃ আত্রাই পুরাতন রেলওয়ে স্টেশন, সিংসাড়া ও মিরাপুর বধ্যভূমি তিনটি আজও অবহেলিত ভেড়ামারা থানার এসআই বিশ্বজিৎ কুমার বলেন, আগলা ভ্যান এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। ভ্যান নিয়ে ভ্যানচালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুষ্টিয়ার ভেড়ামারায় বারোমাইল-ভেড়ামারা সড়কের ব্র্যাক অফিসের সামনে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ব্যাটারি চালিত আগলা ভ্যান এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মাসুদ (১৬) নামের একজন ঘটনাস্থলে নিহত হন। অপর একজন আহত হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, দুর্ঘটনার পর আহত মাসুমকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুদ বারোমাইল আনাসপাড়া গ্রামের দুলাল মালিথার পুত্র ও বারোমাইল দাখিল মাদ্রাসার ছাত্র। দুর্ঘটনায় জেবা (১৫) পিতা জেকের আলী, গ্রাম বারোমাইল নামের নামে এক ভ্যান যাত্রী আহত হয়।
ভেড়ামারা থানার এসআই বিশ্বজিৎ কুমার বলেন, আগলা ভ্যান এবং মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়। ভ্যান নিয়ে ভ্যানচালক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।