ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কুষ্টিয়ায় অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

ইসমাইল হোসেন বাবুঃ

কুষ্টিয়ার কুমারখালীতে সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এছাড়া সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়।

–

১২ জুন বেলা ১১টা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার, পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় অভিযান চালায় প্রশাসন। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

–

জানা গেছে, পান্টি ইউনিয়নের কৃষ্ণপুর বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করছিলেন স্থানীয় জলিল শেখের ছেলে জামাল উদ্দিন। খবর পেয়ে অভিযান চালিয়ে ঘর ভেঙে তাকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

–

এছাড়া পান্টি গোলাবাড়ি মোড়, নওশের মোড় এবং ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় সড়ক দখল করে স্থায়ী-অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা করছিলেন অসাধু ব্যক্তিরা। এতে সড়ক সরু হয়ে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। খবর পেয়ে অভিযান চালিয়ে অন্তত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করে প্রশাসন।

–

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণাধীন পাকা দোকানঘর ভেঙে গুড়িয়ে দিয়ে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়কের ওপর থেকে প্রায় অর্ধশতাধিক দোকান ঘর উচ্ছেদ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

error: Content is protected !!

কুষ্টিয়ায় অর্ধশতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো প্রশাসন

আপডেট টাইম : ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :