ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কিশোরের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেফতার

-ছবি প্রতীকী।

ফরিদপুরের বোয়ালমারীতে কিশোরের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় সোমবার (২৬ জুন) বোয়ালমারী থানায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার শেষে কিশোর আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের আজিজ মোল্যার বাড়ির এক ভাড়াটিয়ার কিশোরী মেয়ে (১৩) গত ২৪ জুন ধর্ষণের শিকার হয়। ওই দিন সকাল ১১টার দিকে গোসলখানায় নিয়ে একই গ্রামের এক কিশোর (১৮) ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯ (১) ধারায় মেয়েটির বাবা বাদি হয়ে সোমবার বোয়ালমারী থানায় মামলা করেছেন। পরে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে কিশোর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে সেখান থেকে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। আর ডাক্তারি পরীক্ষার শেষে নির্যাতিত কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছে। পরে কিশোরীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করে কিশোর আদালতে পাঠানো হয়। শুনানি শেষে সেখান থেকে তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। আর ডাক্তারি পরীক্ষার শেষে নির্যাতিত কিশোরী আদালতে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে গোসলের সময় তাকে ধর্ষণ করা হয়েছে বলে জবানবন্দি দিয়েছে। পরে কিশোরীকে তার বাবা-মায়ের জিম্মায় দেয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

কিশোরের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট টাইম : ০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
দীপংকর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :