ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীর কিং জুট মিল শ্রমিকদের বেতনের দাবীতে অনশন, মালিক উধাও

সবাই ঈদের আনন্দ উপভোগের জন্য ঘরে ফেরা শুরু করলেও রাজবাড়ীর কালুখালী উপজেলার কিং জুট মিলের ৩ শতাধিক শ্রমিক বেতন ও ঈদ বোনাসের দাবীতে অনশন কর্মসূচি পালন করছে। সোমবার দুপুর থেকে মিলের ভিতরে এই অনশন শুরু হয়েছে।

অনশনরত শ্রমিকরা জানিয়েছে, মিল মালিক মকলেছুর রহমান তাদের ৩ সপ্তাহের বেতন ও ঈদ বোনাস না দিয়ে পালিয়ে যাওয়ায় তারা এই কর্মসূচি গ্রহন করেছে।

কালুখালীর হরিনবাড়ীয়া গ্রামের শ্রমিক মালেকা, আদুরী ও মমেনা জানায়, এড. আব্দুর রাজ্জাক খানের কাছ থেকে ৪ মাস আগে কিং জুট মিলের দায়িত্ব বুঝে নেয় মকলেছুর রহমান। তিনি দায়িত্ব পাবার পর থেকে শ্রমিকদের ৭ দিন পর পর বেতন পরিশোধ করতেন। তবে গত ২১ দিন ধরে তিনি শ্রমিকদের বেতন দেন না। ঈদের সময় বোনাসসহ এসব টাকা শ্রমিকদের বুঝে দেওয়ার কথা বলে তিনি কাজ করান। সে হিসেবে আজ সোমবার টাকা ও বোনাস দেওয়ার কথা। কিন্তু রাতেই পালিয়ে যান মকলেছুর রহমান।

নিরুপায় হয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যায়। তিনি শ্রমিকদের শান্ত থাকার পরামর্শ দেন। পরে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলেন। তিনি মিল মালিক মকলেছুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন।

এরই মাঝে শ্রমিকরা বেতন ও বোনাস না পাওয়া পর্যন্ত অনশন কর্মসূচি পালনের ঘোষনা দেন। শ্রমিকরা বলেন, বেতন ও বোনাস না পেলে ঈদ করতে পারবো না। তাই বাড়ী ফিরবো না।

বিষয়টি জানার জন্য মিল মালিক মকলেছুর রহমানের মুঠোফোনে ফোন দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

কালুখালীর কিং জুট মিল শ্রমিকদের বেতনের দাবীতে অনশন, মালিক উধাও

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :