ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে মহান বিজয় দিবস পালিত

বর্ণাঢ্য আয়োজনে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করে।
শনিবার সূর্যোদয়ের সাথে সাথে  কালুখালী থানা চত্বরে  ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবস এর কর্মসূচি শুরু হয়।
সকাল ৮টায় কালুখালী উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন কালুখালীর চাঁদপুর মোড়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপজেলা প্রকৌশলী মোঃ তৌহিদুল হক জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ইসরাত জাহান উম্মন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আকামত আলী ও ডেপুটি কমান্ডার আঃ খালেক জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া কালুখালী থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসাইন ও পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ  একে হাসানুজ্জামান জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
কালুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: বাকী বিল্লাহ  জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এছাড়া কালুখালী সরকারি কলেজ,কালুখালী মহিলা কলেজ,কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
দুপুরে রতনদিয়া রজনীকান্ত মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শরীর চর্চা প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে  বিকেলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির নির্বাচনে রুকনদের গোপন ভোট

error: Content is protected !!

কালুখালীতে মহান বিজয় দিবস পালিত

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :