ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

কালুখালীতে ছাত্র জনতার বিজয় উল্লাস : মুজিব মূর্তি ভাঙচুর

সোমবার শেখ হাসিনার শাসন অবসানের কথা শোনার পর রাজবাড়ীর কালুখালী উপজেলায় ছাত্র জনতা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন কর্মসূচি পালন করে। কালুখালীর রতনদিয়া বাজার থেকে মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে মিছিলকারীরা কালুখালীর চাঁদপুর মোড়ে স্থাপিত শেখ মুজিবের মুর্তি ভাংচুর করে।

মিছিলকারীরা জানায়, আমরা সাধারন মানুষের কোন ক্ষতি করতে আসিনি। তাই কারো কোন ভয় নেই। ছাত্র জনতার এই মিছিল সম্পর্কে জানতে চাইলে কালুখালী উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব জানায়, যারা মিছিল করেছে আমি তাদের
সাধুবাদ জানাই।

তিনি বলেন, আমি জামায়াতের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষদের ধৈর্য ধারনের অনুরোধ করছি। দেশ আমাদের, সম্পদ
আমাদের। তাই কেউ যেন দেশের সম্পদ ক্ষতি না করে।

এদিকে ছাত্র জনতার আনন্দ মিছিল সম্পর্কে জানতে চাইলে কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রকিবুল হাসান রুমা জানায়, মিছিলকারীরা দেশের মানুষ, তাদের বিজয় আমাদের দেশের বিজয়। তিনিও নেতাকর্মীদের শান্ত থেকে দেশের সম্পদ রক্ষা করার জন্য অনুরোধ জানান।

মিছিল চলাকালে কালুখালী থানা ও উপজেলা প্রশাসনের কার্যালয় বন্ধ রাখা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ জানায়, সরকারী ছুটি ঘোষনা করায় অফিসের গেট বন্ধ রাখা হয়েছে। তিনি দেশের সম্পদ সুরক্ষার জন্য দেশ প্রেমিক কালুখালীবাসীর প্রতি অনুরোধ জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে সরকার বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত: শফিকুর রহমান

error: Content is protected !!

কালুখালীতে ছাত্র জনতার বিজয় উল্লাস : মুজিব মূর্তি ভাঙচুর

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪
সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি :